জুন মাসে প্রধানমন্ত্রী একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন : সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুন মাসে প্রধানমন্ত্রী একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন : সেতুমন্ত্রী
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



জুন মাসে প্রধানমন্ত্রী একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন : সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুন মাসে একদিনে আরো একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
আজ দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে তিনি বলেন, যানজটের জন্য রাস্তা কোন সমস্যা নয়, যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।
এর আগে মন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালী ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।
এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার ইশতিয়াক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক - এআইআইবি এর মহাপরিচালক রজত মিশ্র।

বাংলাদেশ সময়: ২২:১০:০৫   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ