রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিং এ জানান, সাক্ষাৎকালে স্পিকার দুই মেয়াদে সফলতার সাথে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানান।
এছাড়াও সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি হামিদ সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে বর্তমান ও নতুন প্রজন্ম সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে।
সাক্ষাৎকালে তারা সংসদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই-আলম চৌধূরী এবং হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল-মাহমুদ স্বপন তাঁর সাথে ছিলেন।
সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩৯   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের কাজ দৃশ্যমান হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
কোনো ‘প্রতিবন্ধকতায়’ প্রতিভা থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সাবধান হয়ে যান, পালানোর সুযোগও পাবেন না: এনসিপিকে টিপু
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ