শীতলক্ষ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতলক্ষ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



শীতলক্ষ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

শীতলক্ষ্যা নদীর উভয় তীরে রূপগঞ্জ ও ডেমরা এলাকায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে অবৈধ ১২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ১৫টি বাশের জেটি, ৮ টি ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।’

বাংলাদেশ সময়: ২৩:০১:০৭   ৫৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাসড়কের পাশে চালকদের জন্য আরো বিশ্রামাগার নির্মাণ করতে হবে: শিমুল বিশ্বাস
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার
বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী
সালথায় স্কুলের জন্য জমি দান, অব্যবহৃত জমি ফেরত চান দাতা পরিবারের উত্তরসূরি
সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ