প্রকাশ্যে এলো কাজল-অজয় কন্যা নায়সার আসল নাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ্যে এলো কাজল-অজয় কন্যা নায়সার আসল নাম
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



প্রকাশ্যে এলো কাজল-অজয় কন্যা নায়সার আসল নাম

বাবা-মায়ের মতো অভিনয়ে না এলেও সারাক্ষণ চর্চায় থাকেন অজয়-কাজল কন্যা নায়সা দেবগণ। খোলামেলা স্বভাবের চলাফেরা, বন্ধুদের সঙ্গে রাত-বিরাতে ক্লাবে আড্ডা দেওয়া, প্রেমিককে নিয়ে সামনে আসা ইত্যাদি নানা কারণে সংবাদের শিরোনামে থাকেন এ তারকা সন্তান। এবার তিনি নিজেই জানালেন তার আসল নাম। আলোকচিত্রীদের ডেকে ভুল সংশোধন করে দিলেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বন্ধু ওরহান অবত্রমানির সঙ্গে নৈশভোজ শেষে রেস্তোরাঁ থেকে বের হন নায়সা। চারপাশে তাকে প্রায় ছেঁকে ধরেন আলোকচিত্রীরা। ‘নায়সা, নায়সা’ বলে চিৎকার করতে থাকতেন। গাড়িতে ওঠার সময় কাজল-কন্যা বলেন, ‘আমার নাম নায়সা নয়, নিসা।’

যদিও এত দিন সকলে নায়সা বলেই তাকে চিনতেন । শেষমেশ নিজের নামের ভ্রম সংশোধন করলেন তিনি। অবশ্য এদিন রেগে যাননি, বরং হেসেই কথা বলেন পাপারাজ্জিদের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়সার জনপ্রিয়তার ব্যাপারে তার মা অভিনেত্রী কাজলকে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি অবশ্যই তাকে নিয়ে গর্বিত বোধ করি। সে যেখানেই যায় মর্যাদার সঙ্গে নিজেকে পরিচালনা করে। তার বয়স এখন ১৯ বছর। নিজের জীবনকে উপভোগ করছে। সে যা করতে চায় তা করার অধিকার তার আছে এবং আমি সব সময় তাকে সমর্থন করব।’

বাংলাদেশ সময়: ১২:১৫:২১   ৩৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ