যে কারণে রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কারণে রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছিল
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



যে কারণে রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছিল

দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। যদিও সেই সম্পর্ক তিক্ত হয়ে এক সময় ভেঙে যায়। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নতুন করে জানা গেল।

একসময় লিভ ইনে থাকা এই তারকা জুটি সম্পর্ক থেকে বেরিয়েও আসেন। সেটাও অনেক দিন আগের কথা। এরপর দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে। রণবীর গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাটের সঙ্গে, ক্যাটরিনা বাঁধেন ভিকি কৌশলের সঙ্গে। কিন্তু কেন রণবীর-ক্যাটের সম্পর্ক ভেঙে যায় তা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই।

কিছু দিন আগে ছেলেমেয়েদের নিয়ে সামাজিকমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করেন রণবীরের মা নীতু কাপুর ও ক্যাটরিনার মা সুজান টারকোট। বাগযুদ্ধ যখন চরমে পৌঁছে যাচ্ছিল তখনই দাঁড়ি টানেন ক্যাটের মা। নিজের ভাইরাল পোস্টের ওপর নতুন একটি বিবৃতি যোগ করে লেখেন, ‘কারো উদ্দেশে কিছু বলিনি।’

ভক্তদের জিজ্ঞাসা, কেন ভেঙেছিল দুজনার সম্পর্ক? কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা অবশ্য তাদের সম্পর্কের ভাঙন নিয়ে কিছু কথা বলেছিলেন। জানিয়েছিলেন, যাই হয়ে থাকুক, পরস্পরকে এখনো সম্মান করেন তারা এবং এটি চালিয়ে যাবেন।

বি-টাউনে কানাঘুষা শোনা যায়, দুই তারকার অহংবোধে আঘাত লেগেছিল। অশান্তি, মনোমালিন্য নিত্যসঙ্গী ছিল। ক্যাটরিনা অকপটে জানান, তার বোনকেও এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তার মতে, যেহেতু তিনি তারকা, তার জীবনের অনেকটাই প্রকাশ্যে থাকে, তাই ‘ইগো’ বা অহমিকা অনেক বেশি ক্ষতবিক্ষত হয়। ভাবমূর্তি নষ্ট হয়।

তার কথায়, ‘আমি অনুভব করেছি, আমার জীবনটা খোলা পাতার মতো হওয়ায় বেশি ক্ষতবিক্ষত হয়েছি। কিন্তু দিনের শেষে আমরা দুজনেই সমান যন্ত্রণা পেয়েছি।’

কীভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পান ক্যাটরিনা? অভিনেত্রীর কথায়, ‘আমি বই পড়ার মধ্যে শান্তি খুঁজে পাই। তাতেই ডুবে ছিলাম।’ এ ছাড়াও, বন্ধুদের পাশে পেয়েছিলেন ক্যাটরিনা। রণবীরের সঙ্গে বিচ্ছেদে কোনো আক্ষেপ নেই বলেই জানান তিনি। ক্যাটরিনার দাবি, অভিজ্ঞতা তাকে পরিণত করেছে। অতীত থেকে অনেক কিছু শিখেছেন।

বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত ‘টাইগার ৩’ ছবির কাজে। এই ছবিতে তিনি সালমান খানের সঙ্গে অভিনয় করছেন। অন্য দিকে, তার প্রাক্তন রণবীর কাপুরকে আগামীতে দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা।

বাংলাদেশ সময়: ১২:৪৭:৪৩   ৩৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ