সৌদি আরবে হঠাৎ বিরল শিলাবৃষ্টি!

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবে হঠাৎ বিরল শিলাবৃষ্টি!
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



সৌদি আরবে হঠাৎ বিরল শিলাবৃষ্টি!

সৌদি আরব একটি বিরল ঘটনার মধ্য দিয়ে গিয়েছে। মরুঝড়ের দেশ সৌদি আরবে হঠাৎ বিরল শিলাবৃষ্টি হানা দিয়েছে। দেশটির কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা শিলাবৃষ্টি শুরু হলে ঘর থেকে বেরিয়ে আসেন। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় সৌদি আরবের স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বসিত হলেও শঙ্কা আছে। অনেক আবহাওয়া বিশ্লেষক বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমন বিরল ঘটনা ঘটছে। যা ভবিষ্যতে আরো বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে টুইটারে এই শিলাবৃষ্টির একাধিক ভিডিও পোস্ট করা হয়। যাতে দেখা যায়, মরুভূমির বালু ছেয়ে গেছে ছোট ছোট শিলায়। মরু অঞ্চল হওয়ায় সৌদি আরবে বৃষ্টিপাতই খুব কম হয়। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম। তবে গত কয়েক দিন ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে।

এদিকে গতকাল সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ হাত্তা (দুবাই) এবং খাট্টে (আরএকে) ভারি বৃষ্টিপাতের খবর দিয়েছে। আবহাওয়া বিপজ্জনক হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

সূত্র : খালিজ টাইম

বাংলাদেশ সময়: ১২:৪৩:০৯   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ