সরিষাবাড়ীতে নতুন ইউএনও’কে বরণ ও বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নতুন ইউএনও’কে বরণ ও বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



সরিষাবাড়ীতে নতুন ইউএনও’কে বরণ ও বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসেবে যোগদান করেছেন শারমিন আক্তার।

রবিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে নতুন ইউএনও শারমিন আক্তারকে বরণ ও সাবেক ইউএনও উপমা ফারিসাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনা ও সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা.মুরাদ হাসান এমপি।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ দত্ত, পিডিবির নির্বাহী প্রকৌশলী মুন্জুর মোর্শেদ, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী জাহিদুল ইসলাম ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও উপমা ফারিসাকে বদলির আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ঐ প্রজ্ঞাপনে তাকে খুলনা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

এদিকে গত ৫ এপ্রিল ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিক রেজা বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শারমিন আক্তারকে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৮:২৭   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ১২ বছরের কিশোরী নিখোঁজ
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত স্পেন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রবাসীর ঘরে প্রতিবেশীর আত্মহত্যা, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু
ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু
চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিদল
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ