বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন জানান, ‘সাক্ষাৎকালে তাঁরা বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক কাতার সফর নিয়ে রাষ্ট্রপতিকে অভিহিত করেন।’
রাষ্ট্রপতি তাঁর দুই মেয়াদে দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী দুই মেয়াদে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি হামিদকে অভিনন্দন জানান।
এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার ও মোনাজাতে অংশ নেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৭   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ১২ বছরের কিশোরী নিখোঁজ
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত স্পেন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রবাসীর ঘরে প্রতিবেশীর আত্মহত্যা, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু
ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু
চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিদল
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ