একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক আজ কমিটির সভাপতির এ.কে.এম রহমতুল্লাহ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, আহমেদ ফিরোজ কবির, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম, অপরাজিতা হক এবং শাহদাব আকবর বৈঠকে অংশগ্রহণ করেন।

সভাপতির বিশেষ আমন্ত্রনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ হাইটেকপার্ক কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ৩নং সাব-কমিটির প্রতিবেদন উপস্থাপন। এছাড়া বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।

বৈঠকে সারাদেশব্যাপী হাই-টেক পার্কের আওতাধীন নির্মিতব্য আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

এছাড়া, সেবার মানোন্নয়নে টেলিটকের নেট ওয়ার্ক বৃদ্ধিকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪২   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ