ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই : রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই : রেলমন্ত্রী
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই : রেলমন্ত্রী

ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।

ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ঈদে রেলওয়ে কর্মচারীদের ছুটি দেওয়া হবে না। মানুষের ঈদযাত্রা আনন্দঘন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নূরুল ইসলাম বলেন, আশা করছি ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না। তবে, এক লাইনে ট্রেন চলার কারণে কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে। তারপরেও আমরা এবারের ঈদযাত্রায় মানুষকে নিরাপদে গ্রামে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিদিন আন্তনগর ট্রেনে প্রায় ৪৫ হাজার ঈদযাত্রী ঢাকা ছাড়বেন।

উল্লেখ্য, সোমবার (১৭ এপ্রিল) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হচ্ছে। এবার ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৫   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার
হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ