বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, প্রথমেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শাজাহান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে একাত্তরের ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। সেদিন মুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়ে মূলত মুক্তিযুদ্ধ প্রাতিষ্ঠানিক রূপ পায়। মুক্তিযুদ্ধের সফল পরিণতিও ঘটে এ সরকারের দক্ষ পরিচালনায়।

মুজিবনগরে সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। তবে পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১১:১৫:২৯   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ
শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
শপথ নিলেন ২৫ মন্ত্রী
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা
শপথ নিলেন জামায়াতের এমপিরা
শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা
তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ