পরকীয়ার অভিযোগে শিকলবন্দি প্রবাসীর স্ত্রী!

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরকীয়ার অভিযোগে শিকলবন্দি প্রবাসীর স্ত্রী!
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



পরকীয়ার অভিযোগে শিকলবন্দি প্রবাসীর স্ত্রী!

শরীয়তপুরে পরকীয়ার অভিযোগ এনে এক প্রবাসীর স্ত্রীকে শিকলবন্দি করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত দেড়টায় নড়িয়ায় উপজেলার ঘড়িসার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ সময় এক যুবককে আটকের পাশাপাশি প্রবাসীর স্ত্রীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত দেড়টার সময় ওই নারীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটক নারীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। তাদের সংসারে সন্তান আছে। আটক যুবকের বাড়ি পাশের ইউনিয়নে।

ভুক্তভোগী নারীর দাবি, ওই যুবক তার খালাতো ভাই। তাকে (প্রবাসীর স্ত্রী) পাওনা টাকা দিতে এসেছিলেন। এ সময় স্থানীয় রবিন, নাজমুল, মফিজ শিকদারসহ কয়েকজন তার ঘরে ঢুকে ভাঙচুর করেন এবং তাদেরকে শিকলে বেঁধে রাখেন। তাদের বিরুদ্ধে আনীত পরকীয়ার অভিযোগ মিথ্যা। মিথ্যা অভিযোগ এনে তাদের অনেক মারধর করা হয়েছে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আমারা কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনাটি আমরা জানতে পেরেছি। তবে স্থানীয়ভাবে ঘটনাটির মীমাংসা হওয়ায় আমরা আর কোনো পদক্ষেপ নেইনি।’

বাংলাদেশ সময়: ৪:১৫:১৫   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ