নির্বাচনে না গেলে বিএনপি নেতাদের গণধোলাই দেবে কর্মীরা: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে না গেলে বিএনপি নেতাদের গণধোলাই দেবে কর্মীরা: কামরুল ইসলাম
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



নির্বাচনে না গেলে বিএনপি নেতাদের গণধোলাই দেবে কর্মীরা: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেতারা ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও যদি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়; তাহলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে৷

বৃহস্পতিবার (২০ এপ্রিল) কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন; ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে ভোটে অংশ নেয়া ছাড়া অন্য কোনো পথ নেই৷

তিনি বলেন, এক এগারোর কুশীলবরা চায় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘসময় থেকে ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসাবে; সেই দিবাস্বপ্ন দেখছে বিএনপি৷ তারা বিদেশিদের কাছে ধরনা দেবে, কিন্তু সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষের কাছে তারা যায় না৷ তাদের কথা ভাবেও না৷
কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার কথা ভুলে যান৷ বাংলাদেশে সেই অবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই৷

জনগণ বিএনপির আন্দোলনে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলন-অভ্যুত্থান যাই করুক না কেন, মানুষ তাদের উপরে আস্থা রাখতে পারে না৷ কারণ, বিএনপি এখন বাকসন্ত্রাস করে যাচ্ছে৷

বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, কী করে তাদের আন্দোলন মোকাবিলা করতে হয়, আওয়ামী লীগের তা ভালো করেই জানা আছে৷

বাংলাদেশ সময়: ১২:৪৪:৫১   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ