মার্কিন দূতাবাসে ইসলামী আন্দোলনকে উগ্রপন্থী বলে উপস্থাপন করেছে জামায়াত : চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্কিন দূতাবাসে ইসলামী আন্দোলনকে উগ্রপন্থী বলে উপস্থাপন করেছে জামায়াত : চরমোনাই পীর
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



মার্কিন দূতাবাসে ইসলামী আন্দোলনকে উগ্রপন্থী বলে উপস্থাপন করেছে জামায়াত : চরমোনাই পীর

জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকান দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছিলেন।’

আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার সময়ে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘জামায়াতে ইসলামী আট দলকে বাদ দিয়ে এককভাবে পরবর্তীতে কয়েকটি দলকে জোটে অন্তর্ভুক্ত করেছে এবং সেই জোটে ইসলামের চেতনা ও পারস্পরিক সৌহার্দ্য নেই।

তিনি বলেন, ‘যেখানে ইসলাম নেই, নিজেদের ভেতরে সৌহার্দ্য নেই, সেখানে থাকলে জাতি ধোঁকা খাবে। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোট থেকে বেরিয়ে এসেছে।’

তিনি আরো বলেন, ‘জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের অভাব রয়েছে এবং এ ধরনের রাজনৈতিক অবস্থান জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

তিনি আরো অভিযোগ করেন, জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে বৈঠক করেছে এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

রেজাউল করীম বলেন, ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকান দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছিলেন।’

ইসলামী আন্দোলন ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক ইশতেহারে ৩০টি মৌলিক দফা ও ১২টি বিশেষ কর্মসূচি ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৫৮   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ