পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার : সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার : সেতুমন্ত্রী
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার : সেতুমন্ত্রী

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন। অনিয়মের কারণে এর আগে চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, তাই আবারো মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, ৬০ কিলোমিটার গতি, ছবি তোলা ও দাঁড়ানো থেকে বিরতসহ সবগুলো নিয়মকানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে।
তিনি বলেন, নিয়মভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে। নিয়মভঙ্গকারীর শাস্তি নিশ্চিত করা হবে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
এসময় ওবায়দুল কাদের নিয়ম মেনে মোটরসাইকেল চলায় বাইকারদের ধন্যবাদ জানান এবং আহাবান জানান শৃঙ্খলার এ ধারা অব্যাহত রাখার।
পরে ওবায়দুল কাদের মাওয়া ও জাজিরা প্রান্তসহ পুরো পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নিজে পদ্মাসেতুর টোল পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:০৯   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা
বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ