‘ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে’
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



‘ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, রাজধানী ঢাকার ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যে সুপারিশ করেছে তা বাস্তবায়নে সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. মো. এনামুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেট নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জরিপ করে যে সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে। এখন ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে। উন্নত বিশ্বেও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। হতাশ হওয়ার কিছু নেই। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সক্ষমতাও বাড়ছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গববাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সহায়তায় ছয় ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ও ৭২২ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভানোর কাজ করেছে।

তিনি আরও বলেন, বিশ্ব মন্দা ও আর্থিক সংকটের মধ্যেও দেশের মানুষের সামর্থ্য বেড়েছে। এটা আমাকে আনন্দ দিয়েছে। এবার ঈদের জামাতের পর কোলাকুলির দীর্ঘ লাইন ছিল। এতো লম্বা লাইন আগে কখনও দেখিনি। বোঝা গেলো এবার সবার মনে আনন্দ আছে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৫   ৩৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ