সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে : প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে : প্রধান বিচারপতি
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আজ থেকে পঞ্চাশ-ষাট বছর আগে দেশের অবস্থা যা ছিল, এখন তা পরিবর্তন হয়েছে এবং আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল জুডিশিয়ারি তৈরি করতে আমরা বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি। এর আগে শেরপুরের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমাদের লক্ষ্য একটাই, দেশকে আরও গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। গত পঞ্চাশ বছরের তুলনায় গত বছর সুপ্রিম কোর্টে ১৫৫টি ডেথ রেফারেন্স কেস নিষ্পত্তি হয়েছে। বর্তমানে নতুন মামলার চেয়ে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বেশি, যার কারণে সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে।

এদিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা আইনজীবী সমিতিতে নবনির্মিত বার লাইব্রেরির উদ্বোধন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান এবং জেলা ও দায়রা জজ মো. তৌফিক আজিজসহ স্থানীয় আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৫২:১৩   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


“লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় ঝুঁকিপূর্ণ পারাপার, গোপালপুর-মৈনট ঘাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ
সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত
বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন না মঞ্জুর, সেনাসদস্য বেলাল কারাগারে
স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন
জামালপুরে ছাত্রলীগ কর্মী মহর ও স্বপন হত্যা মামলার রায় ১২ আগস্ট
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আদালতে সোপর্দ
মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব-১১’র ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত
পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা
যে কারণে বিয়ে ভাঙে অভিষেক-কারিশমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ