সমভোট পাওয়া সেই ইউপিতে চলছে ভোটযুদ্ধ

প্রথম পাতা » খুলনা » সমভোট পাওয়া সেই ইউপিতে চলছে ভোটযুদ্ধ
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



সমভোট পাওয়া সেই ইউপিতে চলছে ভোটযুদ্ধ

ইউনিয়ন পরিষদের নির্বাচনে সমভোট হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে মনোহরপুর ১নং ওয়ার্ডে ফের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রিসাইডিং অফিসার নুর আলম জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সংখ্যা এক হওয়ায় ফলাফল শূন্য ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। নারী-পুরুষ ভোটার রয়েছে ১৮৩৩ জন। ৫টি বুথে ভোটগ্রহণ হয়েছে।

গত ১৬ মার্চ চুয়াডাঙ্গায় মনোহরপুরসহ ৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে হয়। ফুটবল প্রতীকে বাবলুর রহমান ও তালা প্রতীকে আবদুর রশিদ ৫৬১ ভোট পান। এতে দুজনের সমভোট হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪৯:১২   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ