সুপারির বস্তায় ৭০ বোতল ফেনসিডিল, যুবক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুপারির বস্তায় ৭০ বোতল ফেনসিডিল, যুবক গ্রেফতার
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



সুপারির বস্তায় ৭০ বোতল ফেনসিডিল, যুবক গ্রেফতার

গাইবান্ধায় সুপারিভর্তি বস্তা থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় সহদেব চন্দ্র বর্মণ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভার ২নং ওয়ার্ডের কাঠপট্টি রেলস্টেশন এলাকা থেকে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করা হয়।

সহদেব লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দোলজোর গ্রামের মৃত সুশীল চন্দ্র বর্মণের ছেলে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার ২নং ওয়ার্ডের কাঠপট্টি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোতে তল্লাশি করে সুপারিভর্তি একটি চটের বস্তার ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেখান থেকে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করে পুলিশ।

এ নিয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:০৮   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ