দরখাস্ত দিয়ে বাকশালের সদস্য হন জিয়া: হাছান মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দরখাস্ত দিয়ে বাকশালের সদস্য হন জিয়া: হাছান মাহমুদ
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



দরখাস্ত দিয়ে বাকশালের সদস্য হন জিয়া: হাছান মাহমুদ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দরখাস্ত দিয়ে বাকশালের সদস্য হয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সুভাষ সিংহ রায় গ্রন্থিত ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও বাকশাল’ বইয়ের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বাকশাল সম্পর্কে বিএনপি এখন বিভ্রান্তি ছড়ায় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথমে বাকশালের সদস্য করা হয়নি। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানকে করা হয়েছিল। জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর উপপ্রধান, যে কারণে তাকে বাকশালের সদস্য করা হয়নি। পরে তিনি দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন। বাকশালের পক্ষে নিবন্ধও লিখেছিলেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেখেছিলেন যে, স্বাধীনতার পর ছয়জন সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল। পাটের গুদামে আগুন দেয়া হচ্ছিল, হানাহানি চলছিল। যে কারণে জাতিকে ঐক্যবদ্ধ করতে একটি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তিনি। এমন পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন।

‘বিভিন্ন দলের নেতাকে বাকশালের কেন্দ্রীয় কমিটিতে সদস্য করা হয়েছিল। বাকশালের অধীনে গণতান্ত্রিক চর্চা অনেক ভালো হয়েছিল। এ সময়ে দুটি নির্বাচন হয়। এতে ময়মনসিংহের একটি উপনির্বাচনে তৎকালীন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছোটো ভাই প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়ী হয়েছিলেন। আরও একটি উপনির্বাচনে আওয়ামী লীগের মূলধারার প্রার্থী পরাজিত হয়েছিলেন,’ যোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

হাছান মাহমুদের মতে, বাকশালের বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই বিএনপির। বঙ্গবন্ধু বলেছিলেন, এই ব্যবস্থাটা সাময়িক। দেশ যখন সুষ্ঠুভাবে পরিচালনার পর্যায়ে চলে যাবে, তখন এ ব্যবস্থার বিলুপ্তি ঘটে যাবে। যখন বাকশাল গঠন করা হয়, তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৫৪ শতাংশ। সেই বছর ১৯৭৫ সালে দশ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪:০০:৩৯   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল - স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে কথা হলো মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ