সোনারগাঁয়ে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



সোনারগাঁয়ে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগায়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় যৌথ অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১’ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।

এ সময় ক্যাব, নারায়ণগঞ্জ এর জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন। মো: সেলিমুজ্জামান জানান, উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী দন্দী বাজার এলাকায় অবস্থিত আরবী ফুড প্রডাক্টকে ল্যাব, টেকনিশিয়ান না থাকা ও অনুমোদনহীন লগো ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ লক্ষ টাকা এবং ফিদু প্লাস্টিক কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য তৈরির অপরাধে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এছাড়া আরবী ফুড প্রডাক্ট এর ওরেঞ্জ স্টং ট্যাংক ২ হাজার কেজি, ওরেঞ্জ ও ম্যাংগো ফ্লেভার ১ হাজার কেজি এবং ফুড কালার ৫০০ কেজি এবং ফিদু প্লাস্টিক কারখানার প্লাস্টিকের ড্রাম ও খালি বোতল ১ লক্ষ ৫২ হাজার পিস, মোড়ক ও লেভেল ২ হাজার মিটার ধংস করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৩৫   ৪২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ