স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে আ.লীগ: আমু

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে আ.লীগ: আমু
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে আ.লীগ: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হচ্ছে। যা শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।’

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ঝালকাঠি উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবেকুন নাহার ও ঝালকাঠি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান।

ঝালকাঠি সদর উপজেলার ৫২ টি স্কুলে ৩২৪ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়। প্রতিটি স্কুল থেকে ৬জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০৪   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ