চর সৈয়দপুরে দুই যুবক আটক, র‌্যাবের দাবি ‘মাদক ব্যবসায়ী’

প্রথম পাতা » ছবি গ্যালারী » চর সৈয়দপুরে দুই যুবক আটক, র‌্যাবের দাবি ‘মাদক ব্যবসায়ী’
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



চর সৈয়দপুরে দুই যুবক আটক, র‌্যাবের দাবি ‘মাদক ব্যবসায়ী’

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত এক স্কুলছাত্রী (১৪) কে উদ্ধারসহ অপহরণের অভিযোগে মো. জুম্মান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সে রূপগঞ্জ উপজেলার দিঘীবরাবো, দক্ষিন যাত্রামুড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
শুক্রবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তর্থ নিশ্চিত করেন র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. মোশারফ হোসেন। এরআগে বৃহস্পতিবার ফতুল্লার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামি জুম্মানের ও ভিকটিম (১৪) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়।

এরপর থেকেই জুম্মান বিভিন্ন ভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় আসামী ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে।

ঘটনার এক পর্যায়ে গত ২৩ এপ্রিল সকাল অনুমান ১১টায় ভিকটিম মঠবাড়িয়া থানার বাহালী পট্টি ২নং ওয়ার্ডস্থ তার বসত ঘরের সামনে রাস্তার উপর বের হইলে আসামী জুম্মান ও তার সঙ্গীয় ২/৩ জন সহযোগীদের সহযোগীতায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে র‌্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত আসামীকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এই মামলার অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আসামিকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে পিরোজপুর মঠবাড়িয়া থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৩   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ