সোনারগাঁয়ে ‘আরবী ফুড প্রোডাক্টস’কে লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ‘আরবী ফুড প্রোডাক্টস’কে লাখ টাকা জরিমানা
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



সোনারগাঁয়ে ‘আরবী ফুড প্রোডাক্টস’কে লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার করে বাজারজাতকরণের কারণে ‘আরবী ফুড প্রোডাক্টস’কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সোনারগাঁও উপজেলার দন্দী বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ’র যৌথ এই অভিযানে বিপুল পরিমান অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘আরবী ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য/শিশুপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার মাধ্যমে বাজারজাত করে আসছে। ভেজাল খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ৯৩/২০২৩ ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪৩ রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩১   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ