নাটোরে মহান মে দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে মহান মে দিবস পালিত
সোমবার, ১ মে ২০২৩



নাটোরে মহান মে দিবস পালিত

জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে।
আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা কানাইখালী মাঠ থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে অনিমা চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের উচ্চ মর্যাদায় আসীন করেছিলেন। বঙ্গবন্ধুর চিন্তাধারায় দেশে শ্রমিক এবং সকল পেশাজীবীদের জীবনমান সামনের দিনগুলোতে আরো উন্নত হবে।
মহান মে দিবস উপলেেক্ষ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এছাড়াও নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস প্রাঙ্গনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম।
এদিকে, মহান ‘মে দিবস’ উপলক্ষে সোমবার সকালে নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন শেষে মোজাত করা হয়।
এ সময় নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তারুল ইসলাম আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৩   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ