শ্রমিকরাই কলকারখানা ও উন্নয়নের প্রাণ - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকরাই কলকারখানা ও উন্নয়নের প্রাণ - স্পীকার
সোমবার, ১ মে ২০২৩



শ্রমিকরাই কলকারখানা ও উন্নয়নের প্রাণ - স্পীকার

ঢাকা, ০১ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শ্রমিকরাই কলকারখানা ও উন্নয়নের প্রাণ। ২০২৩ সালের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- খুবই গুরুত্বপূর্ণ। দেশব্যাপী মালিকদের এ ব্যাপারে মনোযোগী হতে হবে যেন শ্রমিকরা তাদের প্রাপ্য সুরক্ষা পায়। যথাসময়ে শ্রমিকদের মজুরি প্রদান, তাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে মালিকপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্পীকার।

স্পীকার আজ তাঁর নিজ সংসদীয় আসন ২৪ রংপুর-৬ এর অধীন পীরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে’মহান মে দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রম আইন ২০১৮ সালে সংশোধনের মাধ্যমে শ্রমিকবান্ধব করে প্রণয়ন করা হয়েছে। শ্রমিকরা যেন সকল প্রকার সুযোগ-সুবিধা পায় সে ব্যাপারে সরকার সদা সচেষ্ট। গার্মেন্টস সেক্টরে শতকরা ৫৮ভাগ নারী শ্রমিক কাজ করে। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এসময় পীরগঞ্জের শ্রমিকদের যথাযথ কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পীকার।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪২:২৭   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ