বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে

প্রথম পাতা » খেলাধুলা » বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে
মঙ্গলবার, ২ মে ২০২৩



বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে

বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

মঙ্গলবার (২ মে) কলম্বোতে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি টস। এরপরও বৃষ্টি থামার অপেক্ষা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে, বৃষ্টি কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেও। শনিবার কলম্বোর পি সারা ওভালে প্রথম ওয়ানডে’তে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে লঙ্কানরা। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়।

এই সিরিজটি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় নিজেদের দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে থেকে দুই পয়েন্ট পেল টাইগ্রেসরা। এর ফলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেলো লাল-সবুজ শিবিরের নারী প্রতিনিধিরা। এর ফলে টেবিলের সপ্তম স্থানেই রইল বাংলাদেশ।

এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম সিরিজের শেষ দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ২ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে লঙ্কান মেয়েরা।

এদিকে আগামী ৪ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আর প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ওয়ানডের পর আগামী ৯ মে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৩৬   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ