জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা

প্রথম পাতা » খেলাধুলা » জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা

জাতীয় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর অংশ হিসেবে নিরাপত্তাকর্মীদের মধ্যে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে জবাবদিহি, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

সোমবার সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় তিনি এসব নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। সেখানে মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের স্থান দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, এত দিন নিরাপত্তাকর্মীদের আলাদা কোনো পরিচিতি কিংবা নির্ধারিত পোশাক ছিল না। নতুন পোশাক ও সরঞ্জাম দেওয়ার মাধ্যমে তাদের পেশাগত পরিচিতি সুস্পষ্ট করার পাশাপাশি দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। দায়িত্বে গাফিলতি কিংবা কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলোও নজরদারিতে রাখা হবে।

নিরাপত্তাকর্মীদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার আশ্বাস দিয়ে আমিনুল হক বলেন, যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। একই সঙ্গে স্টেডিয়াম এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে। পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়া ইতিহাসের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে।

নিরাপত্তাকর্মীদের মধ্যে নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৯   ৮ বার পঠিত   #  #  #  #







খেলাধুলা’র আরও খবর


জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ