আরও শতাধিক হাসপাতালে চালু হচ্ছে বৈকালিক সেবা : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরও শতাধিক হাসপাতালে চালু হচ্ছে বৈকালিক সেবা : স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার, ২ মে ২০২৩



আরও শতাধিক হাসপাতালে চালু হচ্ছে বৈকালিক সেবা : স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য বাংলাদেশকে আরও ১১ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (০২ মে) জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বুস্টার ডোজ হিসেবে দেয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ১১ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া গেছে। আরও ১০ লাখ ডোজ শিগগিরই পাওয়া যাবে। এসব ভ্যাকসিন ১২ বছরের ওপরের বয়সীদের দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ ১৫ কোটি, দ্বিতীয় ডোজ ১৪ কোটি ৫০ লাখ এবং বুস্টার ডোজ হিসেবে ৭ কোটি ডোজ দেয়া হয়েছে।

এর আগে গত ১ মার্চ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছিলেন, মজুত ফুরিয়ে যাওয়ায় ২ মার্চ থেকে সাময়িকভাবে করোনার তৃতীয় ও চতুর্থ বুস্টার ডোজ দেয়া বন্ধ হচ্ছে।

তিনি বলেন, বুস্টার ডোজ নিতে ততটা বাধ্যবাধকতা না থাকায় অনেকে নিতে চাচ্ছেন না। বিশেষ করে চতুর্থ ডোজে তেমন সাড়া মিলছে না। তারপরও বুস্টারের যত টিকা ছিল তা শেষ। এসব টিকা কোভ্যাক্সের মাধ্যমে আনা হয়। এরই মধ্যে চাহিদা দেয়া হয়েছে, আসতে ৩-৪ সপ্তাহ লাগবে। আসামাত্রই আবারও দেয়া হবে। এ দফায় ৩০ লাখ টিকা আসবে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:০৯   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ