সিলেট সিটি কর্পোরেশনের সাথে শিক্ষা, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী ইন্দোনেশিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট সিটি কর্পোরেশনের সাথে শিক্ষা, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী ইন্দোনেশিয়া
বুধবার, ৩ মে ২০২৩



সিলেট সিটি কর্পোরেশনের সাথে শিক্ষা, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী ইন্দোনেশিয়া

ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাথে ইন্দোনেশিয়ার সিটি কর্পোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
একই সাথে সিলেট সিটির সাথে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় করতে চায় ইন্দোনেশিয়া।
আজ বুধবার সকাল ১১টায় নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই আগ্রহ ব্যক্ত করেন।
এসময় সিলেট সিটি কর্পোরেশনও সাংস্কৃতিক বিনিময় ও বাণিজ্য সর্ম্পক উন্নয়নে ইন্দোনেশিয়াকে স্বাগত জানায়।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করা হয়।
সিলেট ও ইন্দোনেশিয়ার সিটি কর্পোরেশনের মধ্যে বন্ধুপ্রতীম ও সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক উন্নয়ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্তকর্তা মো. মতিউর রহমান খান প্রমুখ।
এদিকে আজ বুধবার ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো’র সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াছ শরীফের সাথে পুলিশ কমিশনারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলে আশা ব্যক্ত করেন।
বিকেলে রাষ্ট্রদূত সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে অপর একটি সভায় মিলিত হন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২২   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ