বিশ্বে প্রশংসিত শেখ হাসিনার নেতৃত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বে প্রশংসিত শেখ হাসিনার নেতৃত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
শনিবার, ৬ মে ২০২৩



বিশ্বে প্রশংসিত শেখ হাসিনার নেতৃত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বৈশ্বিক অর্থনীতির বিরূপ পরিস্থিতিতেও দেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বে প্রশংসিত হচ্ছে।

শনিবার (০৬ মে) রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের সরকারি শিশু পরিবারের নিবাসীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে বিশ্ব নেতারা তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিষ্ময় প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সফলতা আজ দেশের গণ্ডি থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আগামীর নির্বাচনে শেখ হাসিনা আবার ও নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় আসবেন।

তিনি বলেন, সরকারি শিশু পরিবারের শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠছে। তাদের পরিপূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। পরে মন্ত্রী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:১৬   ৩৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা
কালকিনিতে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও আলোচনা সভা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত সংসদীয় কমিটির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ