জনগণের সেবা করা আমাদের মূল লক্ষ্য : মাহবুব হোসেন

প্রথম পাতা » খুলনা » জনগণের সেবা করা আমাদের মূল লক্ষ্য : মাহবুব হোসেন
শনিবার, ৬ মে ২০২৩



জনগণের সেবা করা আমাদের মূল লক্ষ্য : মাহবুব হোসেন

মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, জনগণের সেবক হিসেবে মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করছে। এ জন্য সরকারের প্রতিটি বিভাগকে সততার সঙ্গে কাজ করতে হবে।
মাহবুব হোসেন আজ সন্ধ্যায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো.জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান প্রমুখ।
মাহবুব হোসেন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণের সার্বিক সেবার মান উন্নয়ন করা। এ জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের সাথে সংযত ও সুশৃঙ্খল আচরণ করতে হবে। সরকার জনগনের জীবনমান উন্নয়নে কাজ করছে। সরকারের পক্ষে দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করবো।
জনগণের সঙ্গে ভাল আচরণ করা তাদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোন গুজব সৃষ্টি করা যাবে না। যারা গুজব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলা চত্বরে স্থাপিত ‘আবহমান বাংলাদেশ’ নামের মুক্ত মঞ্চের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব মো. মাহবুব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারিফ-উল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, সদর উপজেলার অর্থায়নে ২১ লাখ টাকা ব্যয়ে এই মুক্ত মঞ্চটি নির্মিত হয়েছে।
পরে তিনি জেলা কালেক্টরেট মাঠে ৩টি তাল গাছের চারা রোপন ও কলেক্টরেট চত্বরে ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:২৫   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ