নিহত স্কুলছাত্রী মুক্তি বর্মণের বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিহত স্কুলছাত্রী মুক্তি বর্মণের বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
রবিবার, ৭ মে ২০২৩



নিহত স্কুলছাত্রী মুক্তি বর্মণের বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাসী। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
তিনি আরো বলেন, কোন দুষ্কৃতিকারী অপকর্ম করে পার পাবে না। তাকে শাস্তি পেতেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের সবাই শান্তিতে থাকবে ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।
আশরাফ আলী খান খসরু আজ জেলার বারহাট্টার প্রেমনগর- ছালিপুরা গ্রামে বখাটের হামলায় নিহত স্কুলছাত্রী মুক্তি বর্মণের বাড়ীতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে গিয়ে এ কথা বলেন।
হামলাকারী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করে তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম সহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
চলতি মাসের গত ২ তারিখে দুপুরে বারহাট্টার প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি বর্মণ (১৫) বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে কাওছার(১৮) নামে এক যুবক তাকে কুপিয়ে আহত করে। এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তি বর্মণকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই নিহতের গ্রামের একটি জঙ্গল থেকে জেলা ডিবি পুলিশের একটি টিম ঘাতক কাওসারকে গ্রেফতার করে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে কুপিয়ে খুন করেছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২২:২৪:৪৯   ৪০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ