‘স্মার্ট পিরোজপুর’ বিনির্মাণে মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘স্মার্ট পিরোজপুর’ বিনির্মাণে মতবিনিময় সভা
রবিবার, ৭ মে ২০২৩



‘স্মার্ট পিরোজপুর’ বিনির্মাণে মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ‘স্মার্ট পিরোজপুর’ বিনির্মাণে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ‘স্মার্ট ডিষ্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্চ- ২০২৩’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শুরুতে জেলা প্রশাসক বলেন, পেপার লেস, ক্যাসলেস এবং প্রেজেন্টলেস এই ৩টি স্তম্ভের উপরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের এখনই কর্ম পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি এবং স্মাট ইকোনমির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।
এ মতবিনিময় সভায় বিভিন্ন মতামত দেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াছিন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের এডি ইব্রাহিম খলিল প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার ৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ের সরকারি দপ্তর সমূহের প্রধানগণ, গণমাধ্যম কর্মীগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ যেমন এখন আর স্বপ্ন নয় পুরোপুরি বাস্তব, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষ্ময়কর নেতৃত্বে বাংলাদেশ ‘স্মার্ট বাংলাদেশ’ এ উন্নীত হবে ।

বাংলাদেশ সময়: ২২:২৯:১৩   ৪৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ