বিভিন্ন খাতে বাংলাদেশ-ভুটান কানেক্টিভিটি বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভিন্ন খাতে বাংলাদেশ-ভুটান কানেক্টিভিটি বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
মঙ্গলবার, ৯ মে ২০২৩



বিভিন্ন খাতে বাংলাদেশ-ভুটান কানেক্টিভিটি বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে বিভিন্ন খাতে কানেক্টিভিটি বাড়ানোর উপর জোর দেয়ার আহবান জানান। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এ সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় ।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন,
রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন যে দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে ।
সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত বলেন, শীঘ্রই বাংলাদেশ ও ভুটানের মধ্যে হাইড্রোপাওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো সম্প্রসারিত হবে ।
এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:০৪   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ