জাহাজভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশসম্মত করতে কাজ করছে সরকার : পরিবেশ উপমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাহাজভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশসম্মত করতে কাজ করছে সরকার : পরিবেশ উপমন্ত্রী
বুধবার, ১০ মে ২০২৩



জাহাজভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশসম্মত করতে কাজ করছে সরকার : পরিবেশ উপমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, জাহাজভাঙ্গা শিল্পকে পরিবেশসম্মত ও নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার।
তিনি বলেন, জাহাজভাঙ্গার ক্ষেত্রে ক্ষতিকর রাসায়নিক, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি, জীববৈচিত্র্যের প্রতি হুমকি রোধ করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে।
উপমন্ত্রী আরো বলেন, এ লক্ষ্যে সরকার প্রণীত বিপদজনক বর্জ্য ও জাহাজ ভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা- ২০১১, ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা-২০২১, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১, চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা- ২০০৮ অনুসরণ করা হচ্ছে।
হাবিবুন নাহার আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নরওয়ের জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী রাগনহিল্ড সজোনার সিরস্টাডের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন ইকটার-সেভেনডসেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, উপসচিব মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী, নরওয়ের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন সিলজে ফাইনস ওয়ানেবো সহ নরওয়ের জাহাজ মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৩৪   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়
মনির কাসেমীর পাশে কয়জন আলেম আছে, প্রশ্ন গিয়াস উদ্দিনের
সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
প্রশাসনের উর্ধ্বতন মহলে কারও কারও প্রতি দূর্বলতা দেখা গেছে: মির্জা আব্বাস
নারায়ণগঞ্জ-৩ আসন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে উপহার দেবো: মান্নান
তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী
পুকুরের তলদেশ যেন অস্ত্রের গুদাম
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ