বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
বুধবার, ১০ মে ২০২৩



বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা ১০মে, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবন, ঢাকায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদেশী পর্যটকদের জন্য কক্সবাজার এলাকায় জরুরি ভিত্তিতে একটি এক্সক্লুসিভ জোন স্থাপন করার সুপারিশ করা হয়।

বৈঠকে পর্যটন বিকাশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভার সুপারিশ করা হয়।

কমিটি বরিশাল বিমানবন্দর ভাঙনরোধে রানওয়ে সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।

বৈঠকে সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৭   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ