থাইল্যান্ডের সৈকতে নজর কাড়লেন লাস্যময়ী তিশা

প্রথম পাতা » ছবি গ্যালারী » থাইল্যান্ডের সৈকতে নজর কাড়লেন লাস্যময়ী তিশা
রবিবার, ১৪ মে ২০২৩



থাইল্যান্ডের সৈকতে নজর কাড়লেন লাস্যময়ী তিশা

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই নিজের নানান মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন লাস্যময়ী এই অভিনেত্রী। ভ্রমণ করতেও বেশ পছন্দ করেন তিশা।

তাই কাজের ফাঁকে সময় পেলেই উড়াল দেন বিভিন্ন দেশে। এবার থাইল্যান্ডে অবসর সময় কাটাচ্ছেন তিশা। সম্প্রতি দেশটির ফি ফি সৈকতে নজরকাড়া লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

ইতোমধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বেবিগার্ল, তুমি নিশ্চই জয়ী হবে এবং এটাই গল্পের শেষ।’

ওই ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো রংয়ের একটি পশ্চিমা পোশাক। সঙ্গে ম্যাচিং করে পরেছেন চোখ ঢাকা কালো চশমা, কানে বাহারি রংয়ের লম্বা দুল।

তিশার পোস্টটিতে ৫৯ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেইসঙ্গে সাড়ে ৪ হাজারেরও বেশি মন্তব্য করেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।

বর্তমানে খুব বেছে বেছে কাজ করছেন তানজিন তিশা। এ ছাড়া ভালো স্ক্রিপ্ট পেলে ওটিটিতেও পা রাখতে চান বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:১৫:৩৭   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ