অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন কবি সাহিত্যিকরা-এমপি দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন কবি সাহিত্যিকরা-এমপি দুদু
রবিবার, ১৪ মে ২০২৩



অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন কবি সাহিত্যিকরা-এমপি দুদু

মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন লেখক, কবি ও সাহিত্যিকরা । রোববার বেলা ১১টায় পৌর মিলনায়তনে জয়পুরহাট সাহিত্য সংসদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
জয়পুরহাট সাহিত্য সংসদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিন ব্যাপী কবি লেখক সম্মিলন, গুণী সাহিত্যিক সম্মাননা প্রদান, স্বরচিত কবিতা আবৃত্তি ও সম সাময়িক সাহিত্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাহিত্য আলোচনার আয়োজন করা হয়। জয়পুরহাট সাহিত্য সংসদের সভাপতি কবি যতন কুমার দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রজস্ব) মহীউদ্দিন জাহাঙ্গীর। জয়পুরহাট সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় কবি লেখক সম্মিলনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ম. নুরুন্নবী, বিটিভির সাবেক উপমহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা ফরিদুর রহমান বাবুল, ঢাকা তেজগাঁও গভর্মেন্ট সায়েন্স হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমেদ খান পরাগ, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গোলাম হক্কানী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্থানীয কবিরা। স্থানীয় ভাবে সাহিত্যে বিশেষ অবদান রাখায় শাহাদৎ হোসেন ফাররোখ ( মরণোত্তর) , কবি বীর মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান বাবুল, কবি সুজন হাজারী ও কবি শফি খানকে জয়পুরহাট সাহিত্য সংসদ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৫   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ