আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতারক চক্রের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে কোনোভাবেই টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলফাডাঙ্গা পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

এ কার্যক্রমের অগ্রগতি দেখতে রবিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও তথ্য সংগ্রহকারীদের কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র যাতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রমে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি কোনো ধরনের প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এবং প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৫:০৭   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও
সরিষাবাড়ীতে কবরস্থানের গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি
সরিষাবাড়ীতে সালিশ উপেক্ষা করে কৃষকের জমি দখলের অভিযোগ
কবিতার ছন্দে, স্লোগানের ভাষায় স্মরণীয় কবি নাজমুল হক নজীর
মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
ইউটিউব দেখে শুরু, আজ সফল উদ্যোক্তা—রাজবাড়ীতে সরোয়ার বাবুর কমলা বাগানে সাফল্যের গল্প
নারায়ণগঞ্জের বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস
সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ