পশুর হাটে ওত পাতা গরু চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পশুর হাটে ওত পাতা গরু চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



পশুর হাটে ওত পাতা গরু চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর পশুর হাটগুলোতে ওত পেতে থাকে গরু চোরচক্রের সদস্যরা। এ চক্রের সঙ্গে কসাইরাও জড়িত। অগ্রিম টাকা নিয়ে চুরি করা গরু তারা তুলে দেন কসাইদের কাছে। সম্প্রতি রাজধানীতে অভিযান চালিয়ে এমন একটি চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ সময় সংবাদকে বলেন, ঈদ সামনে রেখে রাজধানীতে এ ধরনের চোরচক্র সক্রিয় হয়ে ওঠে।

জানা যায়, গ্রেফতারকৃতরা কেউ পিকআপ ভ্যানের ড্রাইভার, কেউ শাড়ির দোকানে কাজ করেন। এর বাইরেও তাদের রয়েছে আলাদা পরিচয়। লোভে পড়ে বা নেশার টাকা জোগাড়ে সপ্তাহে দুই থেকে তিন দিন তারা বের হন চুরি করতে। তারা সবাই গরু চোর। দলনেতার নাম জাকির। সারা বছর গরু চুরি করলেও ঈদ আসলেই তারা হয়ে ওঠেন বেপরোয়া।

দলনেতা জাকিরের সঙ্গে চুরির কাজে সহায়তা করেন ১৫ থেকে ১৬ জন। বেশির ভাগই গরু চুরিতে সিদ্ধহস্ত ৮ থেকে ১০ বছর ধরে। জাকির গরু চুরি করে রাজধানীতে বানিয়েছে একাধিক বাড়ি। এমন তথ্য পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ এ চক্রের আটজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন হাটে অবস্থান করে গরুর মালিককে নজরে রাখেন তারা। মালিক কোথাও যাওয়ার সঙ্গে সঙ্গেই দলের অন্য সদস্যদের ফোনে খবর দিলে একজন গরু নিয়ে সটকে পড়েন। সঙ্গে রাখেন নিজেদের বানানো রসিদও। পরে চুরি করা গরু তারা বিক্রি করে দেন কসাইদের কাছে। সঙ্গে সঙ্গেই কয়েক মিনিটের মধ্যেই জবাই করে তা বিক্রি করা হয় বাজারে। কসাইদের সঙ্গে তাদের রয়েছে গোপন আঁতাত।

গরু চোর জাকির স্বীকারোক্তিতে জানান, মালিকরা যখন তাদের গরু হাটে বেঁধে রেখে এদিক-ওদিক যায় তখন সেটি নিয়ে আমার লোকজন সটকে পড়েন। এরপর গাড়ি তোলা হয়। গাড়িতে তোলার পর কসাই বা কাস্টমারের কাছে গরু বিক্রি করে দেয়া হয়।

গরু চোর গাড়ির চালক জানান, গাড়ি নিয়ে আমি দূরে বসে থাকি; এরপর তারা আমাকে ফোন দেয় গরু নিয়ে আসা হচ্ছে। সেটি গাড়িতে তুলে নিও; এরপর নিয়ে গিয়ে বিক্রি করে দেয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, ঢাকা শহরে অনেক কসাইয়ের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। এই কসাইরাও তাদের কাছে আগাম টাকা দিয়ে থাকেন। গরুর দাম যদি থাকে এক থেকে দেড় লাখ টাকা; তারা দিয়ে রাখেন ৭৫ হাজার টাকার মতো। যার কারণে এই চোরচক্ররা কসাইদের গরু সরবরাহ করে থাকেন। এই গরুটা কোথা থেকে আসল, সেটা কসাই বা মার্কেট সমিতির কেউ যাচাই করেন না। এ ঘটনায় ৮ জনকে ধরা হয়েছে। কীভাবে চুরিটা করে সেটি তারা স্বীকার করেছেন। এবার পশুর হাটে চোরচক্রের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১:১৫:০৭   ৩৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ