মসজিদুল হারামে বাংলাসহ ১০ ভাষায় দেওয়া হবে জুমার খুতবা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মসজিদুল হারামে বাংলাসহ ১০ ভাষায় দেওয়া হবে জুমার খুতবা
শুক্রবার, ১৯ মে ২০২৩



মসজিদুল হারামে বাংলাসহ ১০ ভাষায় দেওয়া হবে জুমার খুতবা

সৌদি আরবের মক্কা মুকারমায় অবস্থিত মুসলমানদের সবচেয়ে পবিত্র ইবাদতস্থল মসজিদুল হারাম। কাবা শরিফ বেষ্টিত এ মসজিদে জুমার নামাজের খুতবা বাংলাসহ অন্তত ১০টি ভাষায় অনুবাদ করা হয়।

সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, অনূদিত ভাষাগুলো হচ্ছে- উর্দু, ইংরেজি, ফরাসি, ফার্সি, তুর্কি, মালয়, রাশিয়ান, চাইনিজ, বাংলা ও হাউসা।

মসজিদুল হারামের ডেপুটি চিফ আহমাদ আব্দুল আজিজ আল হুমাইদি জানিয়েছেন, ওই ১০ ভাষার অনুবাদ এফএম রেডিও ও ‘মানারাতুল হারামাইন’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগ্রহী পাঠকরা শুনতে পারবেন।

আল হুমাইদি আরো জানান, উল্লেখিত ভাষাগুলোতে খুতবা অনুবাদের জন্য যেসব লোক নিয়োগ দেওয়া হয়েছে, তারা তাদের ভাষায় দ্রুত ও নির্ভুল অনুবাদে দক্ষ।

বিশ্বের জনপ্রিয় এই ১০টি ভাষায় মসজিদুল হারামের খুতবা অনুবাদের কারণে বিশ্বের অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। কারণ, যারা আরবি বোঝেন না, তারা তাৎক্ষণিক সরাসরি অনুবাদ শুনতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৩৬   ৩৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ