পরিণীতির হাত ধরে বিনোদন জগতে পা রাখবেন রাঘব?

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিণীতির হাত ধরে বিনোদন জগতে পা রাখবেন রাঘব?
শুক্রবার, ১৯ মে ২০২৩



পরিণীতির হাত ধরে বিনোদন জগতে পা রাখবেন রাঘব?

একসঙ্গে পথচলার অঙ্গীকার করে গেল ১৩ মে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা।

পরিণীতি ও রাঘবের জগৎ একেবারে আলাদা। পরিণীতি একদিকে যেমন রূপালি পর্দার মানুষ, রাঘব সেখানে রাজনীতিবিদ, আম আদমি পার্টির নেতা তিনি। পাশাপাশি রাজ্যসভার সাংসদও।

ভিন্ন দুই জগতের দুই মানুষের বাগদানে অনেকের মনে আগ্রহ জন্মেছে- তাহলে কি বিনোদনের জগতের সঙ্গে আরও বেশি ওয়াকিবহাল হতে চলেছেন রাঘব চাড্ডা? ভক্তদের ধারণা অনেকটা সে রকমই।

পরিণীতির সঙ্গে তার প্রেম প্রকাশ্যে আসার আগেই বিনোদন জগতে পা রেখে ফেলেছেন সাংসদ রাঘব চাড্ডা। মডেল হিসেবে এরইমধ্যে ফ্যাশন র‌্যাম্পে অভিষেক হয়ে গেছে তার। চলতি বছরেই র‌্যাম্পে হাঁটেন রাঘব।

পরিণীতির ইনস্টাগ্রাম পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

পেশায় রাজনীতিবিদ রাঘব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে লেখাপড়া করেছেন তিনি।

লন্ডনে লেখাপড়া করার সময় পরিণীতির সঙ্গে আলাপ হয় তার। তবে প্রেমের শুরু গত বছর থেকে। রাঘব ‘চমকিলা’র সেটে পরিণীতির সঙ্গে দেখা করতে যাওয়ার পর থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। বাকিটা অনেকটা রূপকথার মতো প্রেম।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৩২   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ