জাতির পিতার সমাধিতে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির শ্রদ্ধা
শুক্রবার, ১৯ মে ২০২৩



---

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুর ১২ টায় তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধান (লাবু), সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন, অর্থ সম্পাদক শরীফ মোর্তজা আহসান, প্রচার সম্পাদক সেলিম আকতার, সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:১৪   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ