বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

প্রথম পাতা » গোপালগঞ্জ » বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় ইতি বেগম (২১) নামে এক গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার লতিফপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইতি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে লতিফপুর গ্রামের লায়েক শেখের ছেলে রাসেল শেখের সঙ্গে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ইতি বেগমের বিয়ে হয়। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। আজ সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর রাসেলসহ তার পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অধিকতর তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৩   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ