শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার : এমপি দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার : এমপি দুদু
সোমবার, ২২ মে ২০২৩



শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার : এমপি দুদু

শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার। সোমবার সকাল ১০টায় সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।

চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে এক সুধি সমাবেশে তিনি ্ একথা বলেন। তিনি আরও বলেন, শুধু অবকাঠামো নয়, সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়াসহ শিক্ষার গুণগতমান উন্নয়নে শহর থেকে গ্রাম পর্যন্ত একই ক্যারিকুলামে কর্মমূখী শিক্ষা চালু করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান কারুজ্জামান সাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, স্থানীয় ধলাহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ প্রমূখ। ৭১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে তাদের শিক্ষা লাভের সুযোগ পাবে। বিদ্যালয়ের শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, দলীয় লোকজন ছাড়াও এলাকার সূধিজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩:৪০:৫৭   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিদস্যু ও ভেজালবিরোধী সদরে মাদক অভিযানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন কঠোর অবস্থানে
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
হজের বিমান টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ সরকারের : প্রতিমন্ত্রী
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল
বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: পার্থ
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে : ববি হাজ্জাজ
অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণে ‘এক পদ, এক বেতন’ নীতি বাস্তবায়নে প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশ
ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ