শ্যুটিং শেষে ফেরার পথে ট্রাকচাপায় অভিনেত্রী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্যুটিং শেষে ফেরার পথে ট্রাকচাপায় অভিনেত্রী নিহত
সোমবার, ২২ মে ২০২৩



শ্যুটিং শেষে ফেরার পথে ট্রাকচাপায় অভিনেত্রী নিহত

শ্যুটিং শেষ করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (২৯)।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, শনিবার রাতে অ্যাপের বাইকে করে কলকাতা থেকে সোদপুরে ফিরছিলেন অভিনেত্রী। বরানগর থানা এলাকার ঘোষপাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে ওই বাইক। তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে লরিটি তাকে চাপা দেন।

পুলিশ জানিয়েছে, ওইদিন রাতেই ‘ঘাতক’ লরিটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় নিহতের স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দেবজ্যোতিবাবু বলেন, অভিনয় ওর প্যাশন ছিল। পুরোদমে অভিনয়ের জন্যই সুচন্দ্রা চাকরি ছেড়ে দেয়। নাটকের পাশাপাশি বিভিন্ন সিরিয়ালে কাজ করত। শনিবার বিকেলে শেষ কথা হয়েছিল। বলেছিল, নাটকের শো রয়েছে। তারপর আর কথা হয়নি।

এদিকে অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়াও। অভিনয় জগতের অনেকেই তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, টেলি জগতে পরিচিত মুখ সুচন্দ্রা। বাংলা সিরিয়াল ‘গৌরী এলো’র মধ্য দিয়ে তার অভিনয় জনপ্রিয়তা পায়।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২৩   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ