মহাকাশে নারী নভোচারী পাঠিয়ে ইতিহাস গড়ল সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » মহাকাশে নারী নভোচারী পাঠিয়ে ইতিহাস গড়ল সৌদি আরব
সোমবার, ২২ মে ২০২৩



মহাকাশে নারী নভোচারী পাঠিয়ে ইতিহাস গড়ল সৌদি আরব

প্রথমবারের মতো এক নারী নভোচারীকে মহাকাশে পাঠালো সৌদি আরব। রায়ানাহ বার্নাবি নামের ওই নারী পেশায় স্তন ক্যান্সারের চিকিৎসক। রায়ানার সঙ্গে আছেন আরেক পুরুষ নভোচারী আলী আল-কারনি। তিনি যুদ্দবিমানের পাইলট।

ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের একটি রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে রওনা হন এই দুই সৌদি নভোচারী। তাদের লঞ্চ নিয়ে একটি রকেট রবিবার আইএসএসে ভিড়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পূর্ব উপকূলের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট গগনবিদারি শব্দ করে যাত্রা শুরু করে। দুই সৌদি নভোচারীর সঙ্গে আছেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটস ও আমেরিকান উদ্যোক্তা জন শফনার।

আরব নিউজ বলেছে, সৌদি আরব দেশটির প্রথম নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাভিকে দিয়ে ইতিহাস গড়েছে। নভোচারীরা আইএসএসে তাদের আট দিনের অবস্থানের সময় ২০টি গবেষণা পরিচালনা করবেন। এর মধ্যে ১৪টি সৌদি বিজ্ঞানীদের প্রকল্প। এসব প্রক্ল্প মানব দেহতত্ত্ব, কোষ জীববিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্র সংশ্লিষ্ট।

এদিকে মহাকাশ যাত্রার আগে রায়ানাহ বার্নাবি তার দেশের প্রথম নারী মহাকাশচারী হিসাবে সৌদি সরকার এবং সৌদি স্পেস কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এমন সুযোগকে তিনি প্রত্যেক মানুষের জন্য একটি স্বপ্ন বলে বর্ণনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৬   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ