মুজিবনগর স্মৃতিকমপ্লেক্সের ৪১০ কোটি টাকার প্রকল্প অতি সত্ত্বর চালু হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » মুজিবনগর স্মৃতিকমপ্লেক্সের ৪১০ কোটি টাকার প্রকল্প অতি সত্ত্বর চালু হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সোমবার, ২২ মে ২০২৩



মুজিবনগর স্মৃতিকমপ্লেক্সের ৪১০ কোটি টাকার প্রকল্প অতি সত্ত্বর চালু হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগর স্মৃতিকমপ্লেক্সে ৪১০ কোটি টাকার প্রকল্প অতি সত্বর চালু হবে।
মুজিবনগরে একটি দৃষ্টিনন্দন রেল স্টেশন এবং চেক পোস্ট হতে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
আজ সোমবার মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে মুজিবনগরের নাম স্বার্ণাক্ষরে লেখা থাকবে। তাইতো প্রধানমন্ত্রী মুজিবনগরবাসীকে দু’হাত ভরে দিচ্ছেন। যারা নৌকায় ভোট দেয়নি তারা এখন আফসোস করে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন প্রমুখ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, পাকা রাস্তা, হাতে হাতে মোবাইল ফোন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এমন কোন বিষয় নেই যেখানে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগেনি। আওয়ামীলীগ ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে আবারও কমিউনিটি ক্লিনিক চালু করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৯   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে শিশুর মৃত্যু, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী : আইনমন্ত্রী
শ্যামনগরে চামড়ার ক্রেতা নেই, ফেলে রাখা হয়েছে নদীপাড়ে
‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী
যশোর শহরকে যানজটমুক্ত করতে সেতু নির্মাণের ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ