হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পীকার
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



---

ঢাকা, ২৩ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে আজ ২৩ মে ২০২৩ (মঙ্গলবার) দুপুর ০১.৩৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

উল্লেখ্য, সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাক্ষাতের কথা রয়েছে।

উক্ত সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

এছাড়াও, অতিরিক্ত সচিব মো: নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

জাপান সফর শেষে স্পীকারের ২৯ মে ২০২৩ দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৪৮   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ